জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকাআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে তারা ওয়াকআউট করেন। সংসদে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকাআউট করছি। বিরোধী দলের নেতা ওয়াকআউট ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান।এ সময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কি না এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অধিবেশনে অংশগ্রহণ করবেন।
অনলাইন জরিপ
সারাদেশ
রাজনীতি
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।দলটির অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জালভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না হওয়ায় জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ৩টার সংবাদ সম্মেলনে করে নির্বাচন বয়কটের ঘোষণা দেন। এর আগে, দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আনেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।উল্লেখ্য, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফিরোজ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডঃ কে, এম হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফিরোজ আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং দলের সাংগঠনিক শক্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বগুড়া জেলা ছাত্রদল। বৃহষ্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের ‘মুক্তির ফুলবাড়ী’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মুক্তির ফুলবাড়ী চত্বরে সমবেত হতে থাকেন। পরে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।এ সময় বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।পুষ্পস্তবক অর্পণ শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি (বীর উত্তম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক আহ্বানে সাড়া দিয়ে এ দেশের মানুষ দেশমাতৃকাকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাঁর স্বপ্ন পূরণে এবং গণতন্ত্র রক্ষায় ছাত্রদল সর্বদা রাজপথে সোচ্চার থাকবে।”তারা আরও বলেন, স্বাধীনতার প্রকৃত স্বাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও জাতির যেকোনো সংকটে শহীদ জিয়ার সৈনিকেরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম পদত্যাগ করেছেন। আজ সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টা ৪৩ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে পদত্যাগ গৃহীতের তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে বগুড়ায় নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ মানে শুধু আনন্দ নয়, বরং সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে এর প্রকৃত তাৎপর্য। দল-মত নির্বিশেষে অসহায় ও কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।মানবিক এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের উত্তরাঞ্চলের পাঁচজন কৃতি ও মেধাবী ব্যক্তিত্বের একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। এদের মধ্যে চারজনই গর্বিত বগুড়ার সন্তান—যা নিঃসন্দেহে জেলার মানুষের জন্য গৌরবের বিষয়।ছবিতে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি; মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; একই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি; প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন; এবং প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ জনাব এস. এম. পারভেজ।উত্তরাঞ্চলের উন্নয়ন, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতায় এ সকল ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। বিশেষ করে বগুড়ার চার কৃতিসন্তানের একসঙ্গে উপস্থিতি জেলাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।