আদমদিঘীতে ডাঃ জোবায়দা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জোবায়দা রহমান এর ৫৩ তম জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধ্যায় আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মহিত তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, বগুড়া জেলা যুবদলের সদস্য মোঃ মিজানুর রহমান জিকো, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, আদমদীঘি উপজেলা কোকোপরিষদের সভাপতি মোঃ আতোয়ার রহমান,যুবদল নেতা আব্দুল হান্নান, জীবন,আশুতোষ, মোহম্মদ আলী, মাসুদ রানা,হাসান,পাখি, লিংকন শফিকুল ইসলাম প্রমুখ।