আবার ও বিজ্ঞাপনের মডেল হলেন টিটু বাঙ্গালী

নতুন একটি বিজ্ঞাপনে মডেল হলেন জনপ্রিয় উদীয়মান মডেল ও অভিনেতা টিটু বাঙ্গালী I একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের আটা`র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি, কাজের ক্ষেত্রে টিটু বাঙ্গালী সব সময় অভিনয় এবং মডেলিংকে প্রাধান্য দিচ্ছেন একটু বেশি I বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন আমি সব সময় গল্প প্রদান বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করি এই আটার বিজ্ঞাপনটিও গল্প প্রদান বিজ্ঞাপন I টিটু বাঙ্গালী বলেন বিগত বছরে আসলে আমার ব্যস্ততা ও ছিল একটু বেশি আবার ভালো বিজ্ঞাপনে কাজ করার অফারও এসেছে কম I সম্প্রতি শক্তি এন্টারটেইনমেন্ট ব্যানারে মহাখালী ডিওএইচএস এস কে এস টাওয়ার এ বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপন চিত্রটির শুটিং সমাপ্ত হয়েছে I একটি দারুণ গোছানো ইউনিটে কাজ করেছে যে কারণে সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে I বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল অনলাইন প্লাটফর্মে টিভিসি ও এ ভি প্রচার হবে, টিটু বাঙ্গালী বলেন এই নিয়ে ক্যারিয়ারের চতুর্থবার বিজ্ঞাপনের মডেল হলাম I এছাড়াও আপকামিং ঈদের জন্য দুইটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন যা প্রতিষ্ঠিত টেলিভিশনে প্রচার হওয়ার কথা রয়েছে I তার অভিনীত বেশ কিছু নাটক ও টেলিফিল্ম খুব জনপ্রিয় পেয়েছে এবং উদীয়মান তারকা হিসেবে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন I