আমেরিকা সফর শেষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি নেতা এনামুল হক শাহীন

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক এনামুল হক শাহীন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। তার আগমনে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (২৩ জুন) বিকালে তিনি শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় পৌঁছালে সেখান থেকে মাঝিড়া দলীয় কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তাকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।

বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দিন, আবু সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সাজেদুর রহমান সাজু, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাসসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

নেতাকর্মীদের উদ্দেশে এনামুল হক শাহীন বলেন, “দেশে ফিরে আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত। শাজাহানপুর বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে আমাদের সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা একসঙ্গে দৃঢ়ভাবে এগিয়ে যাব।”

এর আগে, শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।