আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার গাবতলী উপজেলার মহিষবান ইউনিয়নের মরিয়া আরএমপি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রদল আয়োজনে এবং ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক তৌমিরুল ইসলাম তৌকিরের আমন্ত্রণে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহেলবাদী।

আজ শুক্রবার (১১ জুলাই) বিকাল ৩ ঘটিকায় সময় খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণে ছিলো গোলাবাড়ি একাদশ বনাম মরিয়া সূর্য সংসদ একাদশ।

খেলা শুরুর আগে খেলার উপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহেল বাকি বলেন, ফুটবল খেলা গ্রাম বাংলার জনপ্রিয় খেলা, অতীতে বগুড়া গাবতলী উপজেলার অনেক সুনাম ছিল ফুটবল খেলার জন্য। যেহেতু ফুটবল খেলা এখন অনেকটা অপ-সংস্কৃতির বেড়াজালে নতুন প্রজন্ম ভুলতে বসেছে। আমরা সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে যুব সমাজ কে এগিয়ে নিতে চাই। যুব সমাজকে বিভিন্ন ধরনের অপরাধ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোন বিকল্প নেই। সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া ফুটবল খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।

উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এম.আর ইসলাম রিপন সাধারণ সম্পাদক মহিষবাধ ইউনিয়ন বিএনপি, উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ যুগ্ন সাধারন সম্পাদক মহিষবান ইউনিয়ন বিএনপি, পৃষ্ঠপোষকতায় ছিলেন মশিউর রহমান সুমন যুগ্ন আহ্বায়ক গাবতলী উপজেলা যুবদল। বরের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মহিষবাণ ইউনিয়ন বিএনপি, হাসানুর রহমান হাসান ইউনিয়ন যুবদল, রেজাউল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিষবাণী ইউনিয়ন যুবদল, আতর রহমান খোকন আরব্য মহিষবাণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, উজ্জল সরকার সদস্য সচিব মহিষবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, আশরাফুল আলম ব্রাঞ্চ ম্যানেজার ব্রাক ব্যাংক বগুড়া শাখা, শাহাদৎ জামান সাজু ম্যানেজিং ডিরেক্টর বগুড়া-কলাল মাল্টিপারপাস লিমিটেড, কবির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী গাবতলী, বগুড়া।