শেরপুর খানপুর ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত। গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাত ৯টায় উপজেলার শালফা এস আর চৌধুরী দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

খানপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এরশাদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল।
ইমরান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খানপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মজনু মিয়া, মোঃ সেলিম রেজা, খানপুর ইউনিয়ন যুবদলের সদস্য মিজানুর রহমান, আবুু হানিফ মন্ডল, মোহাব্বত খাঁন, আব্দুস সাত্তার, আব্দুর রশিদ, আমির হামজা বাবু, আব্দুল হান্নান, আল মামুন, নাসিম শেখ, এনামুল হক, কামরুজ্জামান পাশা, সাজু মন্ডল, রাজু, আব্দুল ওহাব, সাজু, ২নং ওয়ার্ড যুবদলের কর্মী সাজু, মাসুদ রানা, শাকিল, দলিলুর, মাসুদ, সাগর প্রমূখ।