গাজীপুরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক চালক-হেলপার নিহত

গাজীপুর মহানগরীর ৩১ নং ওর্য়াডের দক্ষিনখান এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ডাম্প ট্রাককে ধাক্কা দিয়েছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে ট্রাকটির চালক ও হেলপার নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।
মঙ্গলবার মধ্যরাতে “ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মহানগরীর দক্ষিনখান এলাকায় পৌছালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।
“এ সময় রেলক্রসিং অতিক্রম করতে থাকা একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক ও শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর হেলপারের মৃত্যু হয়।”
এ ব্যাপারে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনর্চাজ মো নাদিরুজ্জামান জানান, ড্রাম ট্রাকটিতে মাটি বহন করে রেলল্ইান অতিক্রম করার সময় দূঘটনা ঘটে । নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।