গাজীপুরে ভোরের পাখি ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

“ব্যায়াম করি সুস্থ থাকি “এই শ্লোগান কে সামনে রেখে গাজীপুর ভোরের পাখি সংগঠনের ৪র্থ বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার সারাদিন ব্যাপি গাজীপুর রাজেন্দ্র ইকো রিসোর্টে ভোরের পাখি সদস্যদের নিয়ে কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করে, পায়রা উড়িয়ে উদ্ভোদন, জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন রকম খেলাধুলা যেমন বেলুন ফোটানো, মুরগ লড়াই, সাতার, কাটা আরো বিভিন্ন রকম প্রতিযোগীতা ,ফুটবল খেলাসহ এক আনন্দ গন পরিবেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ভোরের পাখির সভাপতি আইনউদ্দিন বরকত টুটুর সভাপতিত্বে, উদ্বোধক ছিলেন গোলাম মোক্তাদির প্রতিষ্ঠাতা ভোরের পাখি। অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল করিম রেজা সাধারন সম্পাদক ভোরের পাখি।
সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ আলী সিনিয়র সহ-সভাপতি ভোরের পাখি।
সার্বিক তত্ত্বাবধানে মোঃ আলতাফ হোসেন সদস্য সচিব ৪র্থ প্রতিষ্ঠার বার্ষিকী ও আইসিটি সম্পাদক, ভোরের পাখি ।অনুষ্ঠানে ভোরের পাখি সদস্যসহ অন্যান্য অতিথি আলহাজ্ব সুরুজ আহমেদ আলহাজ্ব জাহাঙ্গীর কবির উপদেষ্টা ভোরের পাখি, মোঃ সাইফুল আজম খান, ডিজি নাটা সহ আরো অনেক উপস্থিত ছিলেন।পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র ক্রেষ্ট বিতরন, পুরস্কার বিতরন ও সভাপতির সমাপ্তি বক্তিতার মাধ্যমে আয়োজন শেষ হয়।