ঘাটাইলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

টাংগাইলের ঘাটাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করেন ঘাটাইল উপজেলা প্রশাসন। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। অতিথীরা
শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ