ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাংগাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল জি বি জি বিশ্ববিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা জাতীয়তাবাদীদল ও সহসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলাসহ উপজেলা যুবদল, পৌর যুবদল, ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ।