তিনজন মনোনয়ন প্রত্যাশী একই সভায় অনন্য দৃষ্টান্তে কাহালু নন্দিগ্রাম আসনের ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মোয়াজ্জেম হোসেন মিজান

ধানের শীষ প্রতিক জয়ী করতে কাহালু মুরুইল বি এন পি দলীয় কার্যালয়ে মত বিনিময় সভা ৩১ অক্টোবর মুরুইল ইউনিয়ন এর সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে বাদ মাগবির অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কাহালু ও নন্দিগ্রাম সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মোঃমোয়াজ্জেম হোসেন হোসেন মিজান। ধানের শীষ মনোনায়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মোঃ ফজলে রাব্বী তোহা। স্হানিয় নেতৃত্বের মাঝে বক্তব্য রাখেন কাহালু থানা বি এন পির সদস্য বদিউজ্জামাল তাপস,মুরুইল ইউনিয়ন সাবেক যুগ্ন আহবায়ক জিয়াউল রহমান,স্হানিয় বি এন পি নেতা বেলাল হোসেন,কাহালু থানা বি এন পি”র সমবায় বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মিনু,জালাল উদ্দিন,কাহালু পৌর যুবদল এর যুবদল এর যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম,যুবনেতা বেলাল হোসেন সহ সকল নেতা কর্মিবৃনৃদ।
মোয়াজ্জেম হোসেন মিজান বলেন আজ একটা অসাধারণ মুহুর্ত। দেশনায়ক জনাব তারেক রহমানের আহবানে সারা দিয়ে আমরা তিন জন বগুড়া ৪ (কাহালু -নন্দিগ্রাম) আসনে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রতাশী একই সভায় বক্তব্য রাখছি। আমাদের মাঝে কোন বিভেদ নেই।দল যার হাতে মনোনয়ন দিবে আমরা সকলে ধানের শীষ প্রতিক বিজয়ী করতে কাজ করবো। আগামী জাতীয় নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ আমরা পালন করবো।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। প্রতিটি ঘরে ঘরে দেশনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা ও ধানের শীষ প্রতিকের বিজয়ের জন্য কাজ করবো। আমাদের পরিচয় একটি -আমরা সকলেই ধানের শীষের কর্মি।
অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন,দেশনায়ক তারেক রহমানের আহবানে সারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করতে হবে। আমরা সকলে মিলে আগামী নির্বাচনে ধানের শীষ কে জয়ী করতে কাজ করবো।
মোঃ ফজলে রাব্বি তোহা বলেন,দেশনায়ক জনাব তারেক রহমান ধানের শীষ প্রতিকের সকল মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলেছেন।আমাদের দুর্ভ্যাগ্য স্হানীয় ষড়যন্ত্র আমাদের তার সাথে কথা বলার সুযোগ দেয়নি।৩৫ বছর রাজনৈতিক জীবনে ধানের শীষে ছিলাম ও আগামীতেও থাকবো।দল যাকে মনোনয়ন দিবে আমরা সকলে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করবো।