নাচোলে আওয়ামিলীগ নেতার বিতর্কিত বিল্ডিংয়ের ঝুকিপূর্ণ সাটারিং সামগ্রী খসে পড়ে প্রাণহানির আশংকা!

চাপাইনবাবগঞ্জের নাচোল বাসস্ট্যান্ডে বিতর্কিত বিল্ডিংয়ের ৫ম তলার ছাদের সাটারিং এর ঝুকিপূর্সাণ সামগ্রী খসে পড়ে প্রাণহানির আশংকা করেছেন পার্শ্ববর্তি বাসিন্দারা।

এ বিষয়ে স্থানীয় পৌর কর্তৃপক্ষ কার্যকরি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ওই বিল্ডিংয়ের মালিক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর পার্শ্ববর্তি বিল্ডিংয়ের মালিক তোফাজ্জুল হক জানান, প্রায় বছর খানেক পূর্বে সাটারিং এর কাজ সম্পন্ন হলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে তা বন্ধ রয়েছে।

কিন্তু দীর্ঘদিন যাবত পরিত্যক্ত থাকায় সাটারিং এর কাঠ ও বাঁশগুলি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ঝড়-বৃষ্টিতে যেকোন সময় দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। তাই দ্রুত ওই সাটারিং সামগ্রী অপসারণ করা প্রয়োজন। উল্লেখ্য, ওই বিল্ডিংটির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সড়ক ও জনপথ বিভাগের জমিতে বিল্ডিংয়ের ভিত তৈরি করা হয়েছিল এমন অভিযোগে পৌরসভার পক্ষ থেকে কয়েকদফা বাধা প্রদান করা হয়েছিল।

কিন্তু বিল্ডিংয়ের মালিক সাবক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু আওয়ামিলীগের দলীয় প্রভাব ও আওয়ামী প্রভাবশালী মহলের দোহাই দিয়ে বিল্ডিং তৈরি করেছিলেন। বিগত জুলাই আন্দোলনের পর থেকে পরিত্যক্ত সাটারিং এর কাজ বন্ধ থাকলেও ঝুকিপূর্ণ অবস্থায় পড়ে আছে সাটারিং সামগ্রী। দূর্ঘটনা এড়াতে দ্রুত অপসারণ করা প্রয়োজন বলে নাচোল বাসস্ট্যান্ডের জনসাধারণ পৌর প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এবিষয়ে নাচোল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, আবেদন পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।