পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় ভাঙ্গুড়া বিএনপির অফিসের পাশে ধান হাঁটা মাঠে বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুর মোজাহিদ স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার তিন এলাকার ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী, উপাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা বার সমিতির সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ আজিজ, উপজেলা বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আখিরুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবির, ছাত্রদলের সদস্য সচিব মো. লিখন সরকার, যুবদলের আহ্বায়ক মো. ফরিদ সহ অন্যান্য প্রমুখ।
প্রধান অতিথি এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার তার বক্তব্যে বলেন, “দেশ এগিয়ে নিতে জননেতা তারেক রহমানের বিকল্প নেই। কোনো ফ্যাসিস্ট শক্তি যেন দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যে ভোটের অধিকারের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।”

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।