বগুড়ায় একাধিক মামলার পলাতক আসামি যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী আব্দুল মতিন সরকার গ্রেফতার

বগুড়ার ডিবির বিশেষ অভিযানে হত্যা, দুর্নীত, অপহরণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ ১৮ মামলার পলাতক এজাহারনামীয় আসামি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী আব্দুল মতিন সরকার গ্রেফতার করা হয়েছে।

জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বগুড়া ডিবির একটি টিম গত ২১জুন ২০২৫ অনুমানিক রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া হত্যা, দুর্নীত, অপহরণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ ১৮ মামলার পলাতক এজাহারনামীয় আসামি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মোঃ আব্দুল মতিন সরকার (৫৪), পিতা-মৃত মজিবর রহমান সরকার, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-চক সূত্রাপুর কসাইপাড়া (চামড়া গুদাম), থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মতিন সরকার, তার ভাই শ্রমিকলীগ নেতা তুফান সরকার, সোহাগ সরকার ও ঝুমুর সরকার (পূর্বে ডিবি বগুড়া কর্তৃক গ্রেফতারকৃত) মিলে বগুড়া সদর থানা এলাকায় একাধিক হত্যা, চাঁদাবাজি, অপহরনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে বগুড়া’য় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক হত্যা, দুর্নীত, অপহরণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদকসহ ১৮টির অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

প্রকাশ থাকে যে, আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।