বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন বছর উপলক্ষে ক্যালেন্ডার উন্মোচন

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন বছরকে স্বাগত জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ক্যালেন্ডার উন্মোচন ও বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ ও সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগরের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় আগত নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, নতুন বছর দেশ ও জাতির জন্য শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের বার্তা বয়ে আনুক। তারা প্রত্যাশা করেন, নতুন বছরে একটি বৈষম্যহীন সমাজ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আরও বেশি সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।

সবশেষে দেশবাসীর সুস্বাস্থ্য, নিরাপদ ভবিষ্যৎ ও ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করেন নেতাকর্মীরা।