বগুড়ায় বিএনপির সাবেক এমপির গাড়িতে হামলা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Oplus_131072

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপির গাড়ি বহরে ককটেল হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় হারেজ উদ্দিন (৫০) নামে সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার (১৮ মে) দুপুর ১টায় সময় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হারেজ উদ্দিন উপজেলার ইশ্বরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত শনিবার বিকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজের গণসংযোগকালে তার গাড়িবহরে আওয়ামী লীগের নেতা-কর্মিরা ককটেল হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।