বগুড়ায় শহীদ পরিবারদের মাঝে ঈদের আনন্দে মেতে উঠেন আতিকুর রহমান রুমন

পবিত্র ঈদুল আজহা মুসলিমদের অন্যতম ও গুরুত্বপূর্ণ ধর্মীয় একটি উৎসব।১০ জিলহজ সারা বিশ্বে মুসলিমরা এই ঈদ পালনের মাধ্যমে আনন্দে মেতে উঠেন।৭ জুন ২০২৫ শনিবার,আনন্দ মুখর বাংলাদেশে পালিত ঈদুল আজহায় বগুড়ার শহীদ পরিবারগুলোর মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে স্ব স্ব বাড়িতে ছুটে চলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।শহীদ পরিবারগুলোর মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ও তাদের দোষরদের মতো ভবিষ্যতের রাজনীতিতে কোন প্রকার মিছিল ও ভাঙচুর থাকবে না বরং জনসেবার মাধ্যমেই রাজনীতিতে এগিয়ে যেতে হবে।এছাড়াও জনাব তারেক রহমান এর নিজ হাতে গড়া ‘আমরা বিএনপি পরিবার’ সেলটি গঠনের উদ্দেশ্য কে তুলে ধরে তিনি বলেন,উন্নত বিশ্বে বিভিন্ন সময় মিছিল-মিটিং বা ভাঙচুর বিহীন বিভিন্ন সংগ্রামের চিন্তা চেতনা এ দেশের সকল গণতন্ত্রকামী সাধারণ মানুষদের মাঝে প্রতিষ্ঠিত করতেই মূলত তার সেলটি গঠন।শুধু তাই নয় বিগত ১৫ বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত পরিবারদের খোঁজখবর,আর্থিক ও মানবিক সহায়তা প্রদান সহ আহতদের চিকিৎসা নিশ্চিত করতেও এই সেলটি কাজ করছে এবং আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।ঈদের দিন বিকেলে তিনি শহরের বেজোড়া-ঢাকন্তা গ্রামে ২০১৩ সালে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা আবু ইউসুফের বাড়িতে যান ও সেখানে তিনি শহীদের বাবা আব্দুর রাজ্জাকের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়ার পাশাপাশি তার মায়ের সঙ্গেও কথা বলে রওনা হন শহীদ ফোরকান,চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ কমর উদ্দিন ও মাহফুজুর রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এর উদ্দেশ্যে।এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,সাংবাদিক কালাম আজাদ,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মেসবাউল আলম ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ ও বগুড়া জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস সহ উপস্থিত ছিলেন বগুড়া মটর শ্রমিক ইউনিয়ন ও শহর শ্রমিক দলের সদস্যসচিব শামুছুজ্জামান শামছু,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান শাকিল,জিয়া পরিষদ বগুড়া শহর কমিটির সভাপতি আনোয়ার সাদাত আলো,জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি তহা,যুবদলের সহ-প্রচার সম্পাদক এস এম আমানুর রহমান রিপন ও সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন।