বগুড়ার ধুনটে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের গণসংযোগ

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলায় নিয়মিত গণসংযোগ করছেন, বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ থেকে মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন।

আজ শুক্রবার (০১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে বগুড়ার ধুনট উপজেলার পৌর শহরের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেন।

জনসংযোগের সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য শ্লোগান দেয়। গণসংযোগকালে পথসভায় ফজলুর রহমান খোকন বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীললীগ সরকার গত ১৫ বছরে দেশের সম্পদ লুট-পাট, সন্ত্রাস, দূর্নীতিসহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের দমনে খুন, গুম ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করেছেন। তিনি অরাও বলেন, দল যদি আমাকে মননোয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। এই আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পাবেন নেতাকর্মিরা তার পক্ষেই কাজ করবে। আমি আপনাদের সাথে নিয়ে আগামীতে শেরপুর-ধুনট উপজেলার উন্নয়নে কাজ করতে চায়। আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে দেশে হামলা-মামলার শিকার হয়ে অনেক হয়েছি । তবুও জাতীয়তাবাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি।
এ সময় তার তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনটের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা।