বগুড়ার শেরপুরে গোপালপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়া শেরপুর খানপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপালপুর যুব সমাজের উদ্যোগে, আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ তবিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, মো গোলাম মোস্তফা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সোবাহান মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিন আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ লিটন, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হিরন সরকার, ছাতিয়ানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন রায়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ আলী, ইউনিয়ন বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, মজনু মাস্টার, আবু বকর সিদ্দিক, আলম আকন্দ, রানা মিয়া, তাইজুল ইসলাম, আলমগীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।