বগুড়ার শেরপুরে ছাগল গাছের পাতা খাওয়া কে কেন্দ্র করে ছাগলকে কুপিয়ে হত্যা থানায় অভিযোগ!

Oplus_131072

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন এর চকধলী গ্রামে ছাগল কলা গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে ছাগলকে কুপিয়ে হত্যা করার অভিযোগ সজিব হাসান নামের এক যুবকের বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, ভুক্তভোগী শিক্ষক আল মাহমুদ।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন পরিবারের ৩টি ছাগল গ্রামের বাঙ্গালী নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন।

আজ দুপুর ১২টার দিকে স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে মেহজাবিন কে সাথে নিয়ে ছাগলগুলো নিয়ে আসতে যায়। ঐ সময় একই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলের সজিব হাসান (৩০) ঐ জায়গায় রাস্তার সাথে কলাগাছের পাতা খায় ছাগল। তখন সজিব হাসান জাহেদা ও তার মেয়ে মেহেজাবিন কে অকথ্য ভাষায় গালিগালাজ করে আর বলে অন্য এলাকা থেকে এই এলাকায় ছাগল এনে খাওয়ানো যাবে না। গালিগালাজ করতে মানা করলে তার হাতে থাকা ধারালো দা দিয়ে একটি বড় ছাগলকে কুপিয়ে হত্যা করে।

নিহত ছাগলের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে উল্লেখ করেছেন অভিযোগকারী।

পরে সে আরও দুইটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে, এমনকি সজিব দা হাতে নিয়ে অভিযোগকারী স্ত্রী-সন্তানকে হত্যার উদ্দেশ্যে তাড়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শিক্ষক আল মাহমুদ বলেন, স্ত্রী ও শিশু কন্যা আতঙ্কে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি এবং আমি নিজেও আতঙ্কে আছি।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।