বগুড়ার শেরপুরে পিইপির উদ্যোগে সহায়তা সামগ্রী বিতরণ

বগুড়ার শেরপুরে প্রোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম পি ই পি’র প্রকল্প অফিস শেরপুর সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসআইডিপি)’র উদ্যোগে (সুমিত ফাউন্ডেশন এবং ওইআর এন্ড ডাই ওয়েল্ট, জার্মানি) এর সহযোগিতায় ৫০ টি আদিবাসী কমিউনিটি ও হতদরিদ্র পরিবারের মাঝে অর্থনৈতিক ও সামাজিক সহায়তা বিতরণ করা হয়।
এ সময় ১ টি পরিবারের মাঝে গরু,৭ টি পরিবারের মাঝে ছাগল, ৬টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা, ১ টি পরিবারের মাঝে ঘর মেরামত , ১টি হতদরিদ্র পরিবারকে চিকিৎসা সহায়তা, ১৪ টি হতদরিদ্র পরিবারের মাঝে গাছের চারা, ১৬ টি পরিবারকে নগদ টাকা, দুটি ইউনিয়ন পরিষদকে রাস্তা বনায়নের অংশসহ মোট ২,৭৪,৮৭৭/= (দুই লক্ষ চুয়াত্তর হাজার আটশশত সাতাশি) টাকার বিভিন্ন ধরনের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ জুলাই (বুধবার) সাড়ে ১১ টায় শেরপুর উপজেলার দড়িমুকুন্দ অফিস চত্বরে এ বিতরনী অনুষ্ঠানে এসআইডিপি’র বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও: আবুল কালাম আজাদ,মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম,সাংবাদিক শহিদুল ইসলাম শাওন,পিইপির সাধারণ পরিষদের সদস্য মরিয়ম আক্তার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউপি সদস্য, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, ইউপি সদস্য নূরুন নবী রুবেল, বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী সুলতান মাহমুদ, সমাজকর্মী সুজন তাঁতি প্রমুখ।