বগুড়ার ​শেরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন এর গোপালপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর ) বিকাল সাড়ে ৩ টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন শেরপুর উপজেলা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম বাবলু।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার হোসেন (পিয়ার), সহ-সভাপতি মাহবুব, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম (মামুন), যুবদল নেতা মাসুদ রানা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি সদস্য তবিবুর রহমান (তবি), উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সোবাহান মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিন আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ লিটন, খানপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হিরন সরকার, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ আলী, ইউনিয়ন বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, সাংবাদিক আবু বকর সিদ্দিক, তাইজুল ইসলামসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টে দি টাইগার ক্লাব ও টিম ফাইটার ক্লাব পর্যন্ত সমান সমান অবস্থান করায় ট্রাইবেকার দি টাইগার ক্লাব ৩-২ গোলে টিম ফাইটার ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি একটি বড় খাসি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ছোট খাসি ।