বগুড়ার শেরপুরে ৩৬ জুলাই বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে বগুড়ার শেরপুরের শেরুয়া যুব সমাজের উদ্যোগে এক আলোচনা সভা ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৯ টায় শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম হিরুর সভাপতিত্বে ও সাংবাদিক শহিদুল ইসলাম শাওনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, শেরপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শফিকুল আলম তোতা।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, বাজাজ শো-রুমের সত্ত্বাধিকারী কবির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল, বিএনপি নেতা সাইফুল ইসলাম, আইয়ুব আলী, শেরপুর পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, শাহবন্দেগী ইউনিয়ন ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন হাসান, শাহ বন্দেগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব নুরুল ইসলাম নুরু, সবুজ হোসেন, শাহবন্দেগী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রবিউল ইসলাম, সহ-সভাপতি লাবলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, কৃষকদল নেতা মোনসের আলী, শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মির্জা বাবুল, সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু বকর সিদ্দিক সাবেক সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর বগুড়া।