বগুড়ার শেরপুর উপজেলার চৌকষ অফিসার রেজাউল করিমের বিদায়।

বগুড়ার শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ জুন) শেরপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।

বিদায় বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) সহকারি কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম লিখেছেন, আজ ছিলো আমার শেষ কর্মদিবস।
বদলিজনিত কারণে ২ বছর ৯ মাসের একটি স্মৃতিময় কর্মযাত্রার পরিসমাপ্তি ঘটলো।

এই দীর্ঘ সময়জুড়ে শেরপুরের মানুষ এবং আমার সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা আমাকে যে মমতায় জড়িয়ে রেখেছিলো, তা আমি চিরকাল হৃদয়ে ধারণ করে রাখবো। বিদায়বেলায় আমার ঝুলিতে রয়েছে অসংখ্য সুখময় স্মৃতি, দারুণ সব অভিজ্ঞতা, এবং শিখন-প্রাপ্তির এক সমৃদ্ধ ভান্ডার। প্রাণের এই শহরের প্রতিটি মানুষের প্রতি রইলো আমার অন্তহীন কৃতজ্ঞতা।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান আশিক খান,(অতিরিক্ত পুলিশ সুপার) ও শেরপুর- ধুনটের সার্কেল অফিসার জনাব সজীব শাহরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাজিদ হাসান লিংকন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুদ্দিন, শেরপুর উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।