বগুড়ার শেরপুর থানায় নতুন ওসি ইব্রাহীম আলীর যোগদান

Oplus_131072

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইব্রাহীম আলী।

সোমবার ৮ ডিসেম্বর সকালে তিনি শেরপুর থানার ওসি হিসেবে বগুড়ায় যোগদান করেন পরে দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি কেএমপি খুলনাতে কর্মরত ছিলেন । তাঁর নিজ বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়।

ওসি ইব্রাহীম আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন। পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ এলাকার লোকজনকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে কাজ করে যাব ইনশাআল্লাহ।।