বগুড়া শেরপুরে আবারো দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে

Oplus_131072

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বাড়ির লোকজন সবাই অজ্ঞান থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নাই।

এ ঘটনায় বাড়ির মালিক ইউসুফ মাস্টার সহ পরিবারের ১০ দিনের শিশু সহ ৪ সদস্য অজ্ঞান অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অজ্ঞান ব্যক্তিরা হলেন- ইউসুফ আলী মাস্টার (৪০), তার স্ত্রী শাপলা খাতুন (৩৫) এবং তাদের মেয়ে রোমান তাদের মেয়ের ১০ দিন বয়সের শিশু বাচ্চা।

আজ রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে কোন এক সময় ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতের খাওয়া-দাওয়ার পর বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাতে কোন এক সময় এই ঘটনা ঘটে। পরে সকালে এলাকার লোকজন জানতে পারে পরে তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। তাদের মেয়ে রোমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১০ দিনের শিশু বাচ্চা সহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই নিউজ লেখা পর্যন্ত পরিবারের লোকজন অজ্ঞান থাকায় পরিবারে কারো সাথে কথা বলা যায় নাই ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন চিকিৎসাধীন আছে।

শেরপুর থানার ওসি এসএম মুঈনদ্দিন জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শেরপুর থানা পুলিশ। ঘটনার তদন্ত চলছে, দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।