বগুড়া শেরপুরে গাড়িদহ ইউনিয়ন এর ৯ ওয়ার্ডের ইউপি সদস্য কালামের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত 

বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন এর ৯ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ প্রতিবছরের ন্যায় ১৮ অক্টোবর শনিবার বিকালে তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তিনি নিজের স্বচ্ছতার জন্য ভোটারদের মাঝে সাড়ে তিন বছরের হিসাব প্রদান করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তবিবুর রহমান,
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, ইউপি সদস্য আবদুল মান্নান, শহিদুল ইসলাম, শামীম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, সাংবাদিক আবদুল মান্নান, আবু বকর সিদ্দিক, রুহুল আমিন ডন, শরিফ, সরোয়ার জাহান, মিলন, জামাত নেতা আবু রায়হান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

সাড়ে ৩ বছরে ৯ ওয়ার্ডের সুবিধাভোগীরা হলেন, গর্ভবতী ভাতা ৬৯২জন, প্রতিবন্ধী ভাতা ২১২জন, বয়স্ক ভাতা ৩৮২ জন, বিধবা ভাতা ২৬৫জন, ১৫ টাকা চাউলের কার্ড ১০৫ জন, ভিজিডি কার্ড ৯৬ জন,
যুব উন্নয়ন থেকে বিনা সুদে লোন ৮৭, প্রতিবন্ধীদের বিনা সুদে লোন ২৩, সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের ৩০০০০ করে ৭ জন, সড়ক দুর্ঘটনায় আহতদের প্রণোদনা ১৫ হাজার টাকা করে ১২ জন কে।
দুইটি মসজিদে উপজেলা থেকে অনুদান ৩০ হাজার টাকা। জেলা পরিষদ থেকে অনুদান কাপুরা পূর্ব পাড়া মসজিদে এক লক্ষ টাকা।
মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রমোদনা দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে ৪৭ জনকে, যুব উন্নয়ন থেকে ক্যান্সার রোগীদের অনুদান দেয়া হয়েছে ৫০০০০ টাকা করে ১২ জন কে।
আদিবাসী ভাতা দেওয়া হয়েছে ৯ জন কে, হিজরা ভাতা দেওয়া হয়েছে ৫ জন কে, কৃষক দের বিনামূল্যে স্যার বীজ বিতরণ ৫৯৫ জন কে।