বগুড়া শেরপুরে পথরোধ করে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ, গ্রেফতার ১

Oplus_131072

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের পান্ডুরা গ্রামে পূর্ব বিরোধের জেরে চাচা-ভাতিজার উপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার খবর পাওয়া গেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় এক নারী কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নারী মোছাঃ লাবলী খাতুন (৩৮) তিনি উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় মোঃ মিজানুর রহমান ও তার ভাতিজা মুন্জুরুল ইসলাম বোর্ডের হাট থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। তারা মালিহাটা গ্রামে পৌঁছালে অভিযুক্ত লাবলী খাতুনসহ আরও সাতজন পূর্ব শত্রুতার জেরে তাদের পথরোধ করে। এরপর তারা দুইজনকে মারধর করে গুরুতর জখম করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এই ঘটনায় রাতেই মিজানুর রহমানের বাবা আব্দুল কুদ্দুস (৭৬) থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ অভিযান পরিচালনা করে রাত একটার দিকে মালিহাটা গ্রামের নিজ বাড়ি থেকে লাবলী খাতুনকে গ্রেফতার করে। পরদিন ১৮ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মঈনুদ্দিন বলেন, এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।