বগুড়া শেরপুরে সন্ধ্যা রাতে অটোরিস্কা ছিনতাই থানায় অভিযোগ

Oplus_131072

বগুড়া শেরপুর উপজেলায় আবারো সন্ধ্যা রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামের পশ্চিম পাশের শেরপুর-ধুনট সড়কের পাকা রাস্তায় থেকে মো. মোকাবর হোসেন নামের অটোরিকশা চালকে লোহা রড দিয়ে মাথায় আঘাত করে অটোরিস্কা ছিনতাই করে নিয়ে যায়। অটো রিক্সা ছিনতাইয়ের বিষয় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের মৃত. আহসান আলীর ছেলে মোবারক হোসেন এর ছোট ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে, শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন, আমার বড় ভাই মোঃ মোবারক হোসেন (৫০) অটো চালক। আমার আরাক ভাই মোঃ শফিকুল ইসলামে অটো ভাড়ায় চালায়। আমার ভাই প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ২৯ জুলাই বেলা অনুমানিক বেলা ১১ টার সময় অটোরিসকা ব্যাটারি চার্জার গাড়ী নিয়ে এলাকার মধ্যে ভাড়া মারতে বাহির হয়ে যায়।

গতকাল মঙ্গলবার রাত ৭ টা ৪০ মিনিটে শেরপুর উপজেলার খেজুরতলা ডাঃ রেজাউল করিমের চেম্বারের সামনে থেকে একজন যাত্রী নিয়ে বথুয়া বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়।

একই রাত ৮ টায় শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই আমার ভাই অটো থেকে নেমে রাস্তার পার্শ্বে প্রসাব করিতে নামলে যাত্রী বেশে অজ্ঞাতনামা ব্যক্তি পিছন থেকে লোহার রড দিয়া আমার ভাইয়ের মাথায় আঘাত করে মাথা ফেটে রাস্তার পার্শ্বে পড়ে গেলে অজ্ঞাতনামা ব্যক্তি আমার ভাইয়ের নিকট থাকা অটো চার্জার গাড়ীটি নিয়ে যায়। যাহার মুল্য অনুমানিক ১,৫০,০০০ টাকা। পরে অজ্ঞাতনামা আরেকজন অটো চালক আমার ভাইকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

বিষয় জানতে চাইলে, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মুঈনদ্দিন দৈনিক দৃষ্টি প্রতিদিনকে জানান এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে।