বগুড়া শেরপুরে সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

বগুড়া শেরপুর উপজেলা কুসুম্বি ইউনিয়নের পাকুরিয়াপাড়া গ্রামের মো: মনসুর আলীর ছেলে মো: আলী হাসান কে চারটি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।

জানাযায়, গত ১ লা জুন রোজ রবিবার ২০২৫ইং শেরপুর সার্কেল অফিসার জনাব সজীব শাহরিন (অতিরিক্ত পুলিশ সুপার), শেরপুর থানার অফিসার ইনচার্জ জনাব এস এম মইনুদ্দিন এর নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে এস আই সারাফত জামান, এ এস আই এরশাদ হোসাইন সহ সংগীয় ফোর্স সহ দিনাজপুর জেলার বিরল থানা, চকধোবা গ্রাম আরিফুল ইসলাম মেম্বার এর বাসা অভিযান পরিচালনা করে আজ ২জুন সোমবার ২০২৫ কে রাত্রি অনুমান২ ঘটিকায় দায়রা মামলা ৯৬/১৫, দায়রা মামলা ৬৩৯৯/১৫, দায়রা মামলা ১৮৪৪/১৭, দায়রা মামলা ৮০৪/১৩ সর্বমোট ০৪ (চার) টি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো: আলী হাসান @ রাকিবুল হাসান, পিতা- মো: মনসুর আলী, প্রোপাইটার: মেসার্স রাকিবুল হাসান ট্রেডার্স, সাং- পাকুরিয়াপাড়া ডাকঘরঃ আলতাদিঘী, ইউপি- কুসুম্বী, থানা- শেরপুর, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর থানার  এস আই সারাফত জামান জানান চারটি সি আর সাজা পরোয়ানা ভুক্ত আসামি আলী হাসান @ রাকিবুল হাসানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।।