বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত!

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৬জুন) বিকাল ৪ টায় শাজাহানপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচির আওতায় গাছের চারা রোপণ করা হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের দিকনির্দেশনায় আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি মুনজিল আলম শিপন, গোলাম মোস্তফা তুষার, ইমতিয়াজ আহম্মেদ পায়েল, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু জিহাদ পল্লব।

এছাড়াও উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হাসান শাম্মু, নগর জে.এম সিনিয়র ফাজিল মাদরাসা ছাত্রদলের সভাপতি রিয়াদ, সাধারণ সম্পাদক কাওছার, ছাত্রদল নেতা এস.কে. সাগর মির্জা, ইশতিয়াক আহম্মেদ, আকাশ মাহমুদ, মিরাজ মোহন, তারেক, মিশরাত হোসেন, তৌহিদ খান প্রমুখ।

এ সময় নেতাকর্মীরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ছাত্রদলের নেতাকর্মীরা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতেই সীমাবদ্ধ নয়, তারা দেশের মাটি ও মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদলের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তারা।