বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে ছাত্রদলের দোয়া মাহফিল

বগুড়ার শেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

রবিবার (৩০ নভেম্বর) বাদ আছর উপজেলার হাপুনিয়া মহাবাগ স্কুল এবং কলেজ জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ছাত্রদল নেতা আহসান হাবিব আরমান, স্বাধীন মাহমুদ, ফরিদুল ইসলাম, পৌর ছাত্রদলের ফারহান লাবিব, আপন ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জামরুল ইসলাম, শালফা টেকনিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ ইসলাম, ইউনিয়ন থেকে আগত রিয়াদ হাসান, মাহিন আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এছাড়াও উপস্থিত সবাইকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহবান জানান নেতাকর্মীরা।