ভাঙ্গুড়ায় ইসলামী ছাত্র সংগঠনের শিক্ষা ও প্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত

‘আদর্শের পথে জ্ঞানের আলো, সাহসিকতায় গড়বো আগামীর কাল’—এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার ভাঙ্গুড়ায় ইসলামী ছাত্র সংগঠনের আয়োজনে একটি দিনব্যাপী শিক্ষা ও অনুপ্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) শরৎনগর ফাজিল মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র সংগঠনের সভাপতি আবু হুরায়রা রিদয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের উপজেলা সেক্রেটারি মাসুদ রানা। কর্মশালায় পবিত্র কুরআনের উপর ব্যাখ্যামূলক আলোচনা (দারসুল কুরআন) উপস্থাপন করেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি ও পাবনা-৩ আসনের (ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর) সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলী আছগর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্র সংগঠনের সভাপতি ইসরাইল হোসেন শান্ত, সেক্রেটারি মোন্নাফ হোসাইন এবং সাবেক সভাপতি আসাদুজ্জামান মিয়া।

দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।