ভাঙ্গুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী একটি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

সমাবেশ সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, পাবনার সহকারী পরিচালক (কৃষি) কৃষিবিদ নূরে আলম, উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কায়ছার মো. রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এফ এম কামারুল মুনিরা, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. আলী আজগর, উপজেলা কৃষি দল সভাপতি আখিরুজ্জামান মাসুম, উপজেলা গণপরিষদের সভাপতি জাহিদুল ইসলাম খান দুলাল, কৃষক আসলাম আলী ও কৃষাণি সেলিনা খাতুন।