মোটরসাইকেল দুর্ঘটনায় মুক্তা ইয়ামিন এর মৃত্যু! আদমজী ক্যান্টমেন্ট স্কুলের শ্রেনীর সি শাখা ও অভিভাবদের শোক প্রকাশ

রাজধানী আগারগাঁও এলাকার ৮সেপ্টেম্বর২০২৫ সোমবার বিকেলে বানিজ্য মেলার পাশে রাস্তায় দুটি মোটরসাইকেল সংঘর্ষে মুক্তা ইয়ামিন এর মৃত্য হয়।। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। সে আদমজী ক্যান্টমেন্ট স্কুলের ২য় শেনীর আয়াস হক এর এর গর্ভধারীনি মা। তার মুত্যুতে আদমজী ক্যান্টমেন্ট স্কুলের ২য় শ্রেনীর সি শাখা অভিভাবদের পৃথক পৃথকভাবে শোক প্রকাশ ও দোয়া কামনা করেছে। করেছে স্মুতিচারন।
জানাগেছে, ৮সেপ্টেম্বর২০২৫ সোমবার বিকেলে ঢাকা শেরে বাংলানগর বানিজ্য মেলার পাশে রাস্তায় দুটি মোটরসাইকেল সংঘর্ষে আয়াশদের মোটরসাইকেল কে পিছন থেকে অন্য আরেকটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে ০৩ জনেই ছিটকে পড়ে। পিছন থেকে আসা মোটর সাইকেলের নিচে পড়ে মুক্তা ইয়াছমিন আহত হয়। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত মুক্তা ইয়ামিন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মুসলিম মর্ডান স্কুলের পকেট গেট এলাকায় বসবাস করতেন। তাকে গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে দাফন করা হয়েছে।
মহান আল্লাহ তায়ালা যেন মা হারা আয়াস হক এর পরিবারের শোক কে শক্তিতে রুপান্তরিত করে মরহুমাকে জান্নাতুল ফেরদৌসদান করেন। তার জন্য দোয় কামনা করা হয়েছে।