যমুনা ব্যাংক ও এপোলো ক্লিনিক লাইসেন্স: জেএমআই স্পেশালাইজড হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি

বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি এবং এপোলো ক্লিনিক লাইসেন্স: জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর যমুনা ব্যাংক টাওয়ারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নূর মোহাম্মদ এবং অ্যাপোলো জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের উপদেষ্টা মসিউর রহমান কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আব্দুস সালামসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে যমুনা ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পোষ্যরা বিশেষ সুবিধাসহ বিশ্বমানের উন্নত স্বাস্থ্যসেবা পাবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাপোলো ক্লিনিকের লাইসেন্সধারী প্রতিষ্ঠান হিসেবে জেএমআই স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে যমুনা ব্যাংক।