লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের হ্যান্ডরাইটিং প্রতিযোগিতায় পর আবারো “বানানা” প্রতিযোগিতায় প্রথম হলো রাদভীন

এক সপ্তাহের ব্যবধানে আবারো লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর বানান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন আরুশ আইহাম রাদভীন।এর এক সপ্তাহ আগেই রাদভীন ইংলিশ হ্যান্ডরাইটিং প্রতিযোগিতা-২০২৫-এ প্রথম স্থান অধিকার করে।
ছোটবেলা থেকেই চঞ্চল ও মেধাবী রাদভীন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায়ও প্রথম স্থান লাভ করে সে। রাদভীন সীজ এয়ার বিডি ও আরুশ টেকনোলজিস কোম্পানির চেয়ারম্যান সৌদিয়া সিমি শ্রাবণী এর সন্তান।
শিক্ষকরা জানান, রাদভীনের এ অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তার ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও উজ্জ্বল করবে।