লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের আরুশ আইহাম রাদভীনের প্রতীযোগিতায় প্রথম স্থানের হ্যাট্রিক!

লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর আট,হ্যান্ডরাইটিং ও “বানান” প্রতিযোগিতায়-২০২৫ তিনটি ধাপেই প্রথম স্থান অধিকারী হয়েছে রাদভীন। সে এক সপ্তাহ ব্যবধানে এ সকল প্রতিযোগিতায় পরীক্ষায় অংশ গ্রহন করে।
ছোটবেলা থেকেই চঞ্চল ও মেধাবী রাদভীন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে সে। রাদভীন সীজ এয়ার বিডি ও আরুশ টেকনোলজিস কোম্পানির চেয়ারম্যান সৌদিয়া সিমি শ্রাবণী এর কনিষ্ঠ সন্তান।

শিক্ষকরা জানান, রাদভীনের এ অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তার ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও উজ্জ্বল করবে।