শাজাহানপুরে কৃষক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার!

বগুড়া শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহার নামীয় আসামি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কৃষক লীগের উপজেলা সহ-সভাপতি মোঃ আলাল উদ্দিন (৪৮) কে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

শনিবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ পূর্ব পাড়ায় এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গ্রেপ্তারকৃত আলাল উদ্দিন শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ পূর্ব পাড়া গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে। এবং শাজাহানপুর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, শাজাহানপুর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আলাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার। এজাহার নামীয় আসামী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।