শেরপুরের গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বগুড়ার শেরপুর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর (রোববার) দুপুর সাড়ে ১২টায় বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে অত্র বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ পারভেজ আহম্মেদ। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান এডহক কমিটির সভাপতি আলহাজ আব্দুর রউফ সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শেরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান।

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউর রহমান ও এনামুল হক সবুজের সঞ্চালানয় বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রানী দাস, ছাতিয়ানি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক ও শেরপুর উপজেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোবাহান, ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ লিটন, ৩ নং বিএনপি’র সাধারণ সম্পাদক হিরন সরকার, সাংবাদিক আবু বকর ছিদ্দিক, রাসেল মাহমুদ, পলাশ, ফারুক, হান্নান, শামীম ড্রাইভার, আসমা, বাবু, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন, শেরপুর উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ।
এ সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন, মোছাঃ জামিয়া আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেন, মোছাঃ মাইশা আক্তার ও তৃতীয় স্থান অধিকার করেন
মোছাঃ সুরমা আকতার। এবং পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।।