শেরপুরে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম দিন পালন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ২ টায় গোপালপুর মধ্যপাড়া নূরানী জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্তি দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন বিএনপি,র সভাপতি ও ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ তবিবুর রহমান (তবি)।

এ সময় আরো উপস্থিত ছিলেন, খানপুর ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হিরন সরকার, ইউনিয়ন যুবদল এর আহবায়ক মোঃ মোস্তফা কামাল, ইউনিয়ন বিএনপি’র ক্রিয়া সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার, ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ সামসুল ফকির, মুনু মিয়াসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, অত্র মসজিদের পেশ ইমাম মোঃ জামিল আকতার।