শেরপুরে গোপালপুর ভোট কেন্দ্রের বিএনপি,র নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডে ২৫ অক্টোবর শনিবার রাত সাড়ে ৭ টায়  গোপালপুর ভোট কেন্দ্রের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার হোসেন (পিয়ার)।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ তবিবুর রহমান (তবি)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, আব্দুস সোবহান মাস্টার, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা, শরীফ মাস্টার, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক এরশাদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরন সরকার, ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন যুবদল, ওয়ার্ড বিএনপি ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীর উপস্থিতিতে ১০১ সদস্য বিশিষ্ট গোপালপুর ভোট কেন্দ্রের বিএনপি,র নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।