শেরপুরে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ উদ্বোধন করেন ইউএনও

Oplus_131072

আজ ১২ অক্টোবর (রবিবার) সকালে সারা বাংলাদেশের ন্যায় বগুড়া শেরপুর উপজেলায় শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য— শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষা প্রদান ও একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক খান, এ সনয় আরো উপস্তিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান লিংকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আলিম,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক লুৎফর রহমান ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনস্বাস্থ্য রক্ষার এই গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে শেরপুর উপজেলায় প্রতিটি শিশুর কাছে টাইফয়েড টিকার সেবা পৌঁছে দেওয়া হবে।
একটি সুস্থ, নিরাপদ ও টিকাসুরক্ষিত প্রজন্ম গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।