শেরপুর আধুনিক ফিজিও থেরাপী এন্ড কনসালটেশন সেন্টার এর উদ্বোধন

বগুড়ার শেরপুর উপজেলা পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় “আধুনিক ফিজিও থেরাপী এন্ড কনসালটেশন সেন্টার” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৫ আগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় সময় হাসপাতাল রোড শাহ সুলতান হাসপাতালের উত্তর পাশে “আধুনিক ফিজিও থেরাপী এন্ড কনসালটেশন সেন্টার” এর কার্যালয় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বগুড়া-৫ শেরপুর- ধুনট আসনের এমপি মনোয়ন পদপ্রার্থী- প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ইসলামী হাসপাতালের পরিচালক ও বগুড়া জেলা জামাত নেতা আহমাদুল্লাহ বাকী, শেরপুর উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি আলহাজ মোঃ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোঃ মতিয়ার রহমান (মতি), আহমাদুল্লাহ, গ্রাম্য ডাক্তার শরিফুল, অত্র প্রতিষ্ঠান ম্যানেজিং ডাইরেক্টর মোঃ শাজাহান উল্লাহ শাহীন, চেয়ারম্যান টি. এম. মমতাজ উদ্দিন, পরিচালক মোঃ এস এম মোতাহার, ম্যানেজার নূহ ইবনে মমতাজ,সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগন।

এই আধুনিক ফিজিও থেরাপী এন্ড কনসালটেশন সেন্টারে সেবা পাওয়া যাবেঃ বিদেশ ফেরত স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, হাঁটু এবং মেরুদন্ড ব্যাথা, বাত ব্যাথা, অটিজম, প্রতিবন্ধী, হাত-পা আকা বাঁকা, কথা আটকে যাওয়া, কানে কম শোনা, এ্যাবনরমাল।