সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

Oplus_131072

ঢাকার গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে বগুড়া শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শেরপুরের সর্বস্তরের সকল সাংবাদিক সমাজ।

আজ সোমবার ১১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৬ টায় শেরপুর পৌর শহরের ধুনট মোর বায়তুন নুর জামে মসজিদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শেরপুরের সর্বস্তরের সাংবাদিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন শেরপুরের সর্বস্তরের মানুষ সহ রাজনৈতিক ব্যক্তিত্ব ও শেরপুরের সকল সাংবাদিক বৃন্দ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক প্রথম আলো পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী।
দৈনিক দেশের কন্ঠ পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি রুহুল আমিন ডনের সঞ্চালনায়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল মিন্টু।
মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু রাইহান, দৈনিক আজকের পএিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, দৈনিক দিনকাল পএিকার প্রতিনিধি শহিদুল ইসলাম শাওন, এটিএন বাংলার প্রতিনিধি রাশেদুল ইসলাম, সাংবাদিক উৎপল মালাকার, লিমন হাসান, মাসুদ রানা, রায়হান পারভেজ কমল, শিহাব উদ্দিন, আবু রায়হান, আবু হায়াত সেতু, এনামুল হক, সাখাওয়াত হোসেন, দুলাল শেখ, মেহেদী হাসান মজনু, মিলটন, ইবতেখার আলম, আব্দুর রউফ রঞ্জু, সহ শেরপুরের সর্বস্তরের সকল সাংবাদিক বৃন্দ।