সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২ সে‌প্টেম্বর) বিকেল ৩টার দি‌কে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।