সাতক্ষীরায় জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০ অবহিত করণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০ এর অবহিত করণ বিষয়ক সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য সম্মত খাদ্য গ্রহণে ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।এছাড়া ফাস্ট ফুড জাতীয় প্রসেসড খাদ্য পরিহার করে স্থানীয় ভাবে উৎপাদিত ও গৃহে তৈরি খাদ্য গ্রহণে অভ্যাস করতে হবে।

বুধবার (২৮ মে)সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০ অবহিত করণ সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো.মাসুদ হাসান।

খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক মোস্তফা ফারুক আল বান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মো.মাহবুবুর রহমান,গবেষণা পরিচালক ফিরোজ আল মাহমুদ,সহযোগী গবেষণা পরিচালক মো.মহিনুর ইসলাম, মিজানুর রহমান,মেহেদী হাসান সোহাগ, গবেষণা কর্মকর্তা রাজিয়া সুলতানা,

এছাড়া উপস্থিত ছিলেন,সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস,জেলা তথ্য মো.জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ,সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোস্তানসির বিল্লাহ,ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো.মেহেদী হাসান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার,সুশিলনের মনিরুজ্জামান,বিভিন্ন মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিনিধি,সিভিল সার্জন প্রতিনিধি সহ বিভিন্ন উন্নয়ন সংগঠন,সরকারি- বেসরকারি স্কুল কলেজের শিক্ষক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।