সাতক্ষীরায় জাতীয় যুব পুরস্কার ২০২৫ প্রদানের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জাতীয় যুব পুরস্কার ২০২৫ প্রদানের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৮ মে)দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো.এমদাদুল হক বাবেলের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল,জেলা তথ্য অফিসার মো.জাহারুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস,জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, সদর উপজেলা সমবায় অফিসার মো. কবিমুল হক সার্কেল এ্যাডজুট্যান্ট মো. মিয়াজান আলী,যুব সংগঠক যুবায়ের আহমেদ,আতাউর রহমান,জয়ন্তী রাণী মন্ডল,মোহাইমিনুল ইসলাম,শাহিদা পারভীন।এছাড়া সফল আত্মকর্মী সেলিনা পারভীন,মো.সাইদুল ইসলাম প্রমুখ।