সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন)সকালে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয় থেকে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়।র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানেই শেষ হয়।

পরে দুগ্ধের অপার শক্তি,মেতে উঠি একসাথে এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা.বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণু পদ পাল।

সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ শাহিনুল চৌধুরী,জেলা ভেটিরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা.বিপ্লবজিৎ কর্মকার,সাবেক খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা.মো. হাসান ইমাম,সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুর রাজ্জাক,কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সংকর কুমার দে।

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতা আলোচনা সভায় দুগ্ধ খামারীদের মধ্যে বক্তব্য দেন,বীর মুক্তিযোদ্ধা মো.শফিক আহমেদ,জেলা ডেইরি এ্যাসোসিয়েশনের সভাপতি শংকর কুমার ঘোষ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.ওমর আলী,মহিলা সম্পাদিকা ভারতী সরকার,সদস্য মো.আব্দুস সাত্তার,মো.শহিদুল ইসলাম,তরুণ কুমার সাহা,মাহমুদ কবির মধু,গৌরব মল্লিক,মনিরুল ইসলাম প্রমুখ।

এছাড়া আলোচনা সভা শেষে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শ্রেষ্ঠ খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।