সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় পৃথক চোরাচালান বিরোধী অভিযানে এক হাজার পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।

বুধবার(১৪ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধীনস্থ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তের ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদক ও এসকল ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি।

বুধবার(১৪ মে)বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।

তিনি বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে মাদক বিরোধী অভিযানে এক হাজার পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট আটক করে বিজিবি।

এছাড়াও,সাতক্ষীরা সদরের ভোমরার ঘোষপাড়া থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কুশখালী সিমান্তে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,কলারোয়ার কাকডাঙ্গা সিমান্তে পৃথক দুইটি আভিযানে ১ লক্ষ ৫৬ হাজার ৬৬০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশনের গহনা,মাদরা সীমান্তে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে বিজিবি। এছাড়াও, চান্দুরিয়া সিমান্তে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে বিজিবি।

আটককৃত সর্বমোট ৪,৮১,৬৬০/-(চার লক্ষ একাশি হাজার ছয়শত ষাট)টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল বলে জানান বিজিবি।

উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।